Showing posts with label কুর্সড বা গালাগালি. Show all posts
Showing posts with label কুর্সড বা গালাগালি. Show all posts

আতাকাঠী | সজল আহমেদ এর কবিতা

 আতাকাঠী 

আমার বিরহ আমি নিজেই বুনেছি তা

জানো ভালো করে তুমি আমার গাঁওয়ের মাটি,

আমার শব্দ আমি তোমার পিঠেতে রাখি 

ভাত খাই, গান গাই, ঘুমের বাতাস মাখি

আমার হৃদয় আমি শান্ত করেছি বুকে

 বিছায়ে তোমার বোনা হোগল পাটি।

ব্যক্তিগত কোন স্বর্গ আমার নাই, আবদ্ধ হইনি কোন হুরির প্রেমে

তবু স্বর্গ আমার প্রতীক্ষায় নত করে মাথা আছে আতাকাঠী গ্রামে। 

আমার বাল্য তোমার বুকে, গীত গাওয়া সকালের শীতের কাঁপন

তোমার উদগ্র স্তন চিড়ে আমার অপক্ক যৌবনের বীজ বপন।

তুমি যাই হও আবদ্ধ চির আমি ঋনের প্রেমে

আমার স্বর্গ পরে আছে বুকের কপাট খুলে আতাকাঠী গ্রামে।




আতাকাঠী — ২

খোয়াবে আমি দেখেছি আমার গ্রামে

ছায়ার পেছনে হাঁটে ডাহুক—চড়ুই 

যতটা স্বপ্ন আমি তৈরী করেছি ধানে

গাছে হাসে পেকে যাওয়া ‘আপেল বড়ই’


পায়লার ফুলেফুলে মৌমাছি ওড়ে

মধুর পরিস্রাবণ ভাদ্রের তালে

মহুয়ার রসে কারো মাথা গেলে ঘুরে

নেশাতুর মাছ ঘোরে খেজুরার খালে


যায় জলে ভেসে যায় নারকেল পিঠা

রসের হাঁড়িতে হাসে বাদুড়ের মুখ

সমস্ত পোকারা রসের হাঁড়িতে সাঁটা

মরেও তৃষ্ণা মেটানো প্রকৃত সুখ


আমি জানি আজানের পরের কথা

শীতের রাতে চাদরে মোড়ানো বাবা

দূরন্ত উমে হাসে মায়ের বানানো কাঁথা

এক ডালে দুলে হাসে শিশিরে জবা। 


কেউ কি মনে রেখেছো সেসব স্মৃতি —

যাত্রায় জাদু কোমড়ে উমা বৌদি?

পালাগান, থিয়েটারে রঙের বাতি?

আজীবন বয়ে চলা পায়রা নদী?





আতাকাঠী -৩

আমাকে যত অকৃতজ্ঞ ভাবোনা কেন

আমি কৃতজ্ঞ হই মায়ের আঁচলে

যে গ্রামে আমি সব স্বপ্ন দেখেছি জানো

ঘুম ভেঙে উঠেছি খুব সকালে


সে গ্রামে খুঁজেছি মায়ের আঁচল

কোথাও পাইনি তা কাক ভোরে

খুঁজেছি সে আঁচল উঠান দড়িতে

মাঠে-ময়দানে আর খালের গভীরে


মক্তবে কোরানের সেসব সূরায়

টান দিয়েছিলো ভোরে মাহদী ইমাম

আমিও সেসব সূরার শেষ পারায়—

খুঁজেছি টানে টানে আমার পয়গাম 


কত যে খোঁজার পরেও নাবালক দ্বীন

ফিরে ফিরে গিয়েছি মায়ের কবরে 

জানো, এই আঁচলটা আমি পেতেই চাই

আবার উঠবো জেগে ভেবে কাকভোরে।



আতাকাঠী ৪

মেঠোপথ সদ্ভাবে চলে গেছে দূরে
এখানে কোকিল ডাকে আজানের সুরে,
এখানে মাতাল পাখি মহুয়ার ডালে
ডাকে প্রিয়তম বউ মুগ্ধ গলে।
কুয়াশারা উঁকি দেয় শীতের সকালে
সোনার দুপুরে সবে ভাতঘুমে গেলে
দিবাকর স্নানে যায় শেষ বিকেলে।

শরতে ঘাসের বাঁশি সুমধুর সুর
সুরেসুরে মোহিত সরণির দূর...
কবিতা শানিত হয় তীব্র বর্ষণে
বরষা নৃত্য করে বাড়ির উঠোনে;
ব্যাঙের ঘ্যাঙরঘ্যাঙে সারা পারা মাত
মোহের রজনী যেন বরষার রাত!

আমনের ক্ষেতে সজীব কৃষকের প্রাণ
তীব্র ধোঁয়ার তেজে ছড়ায় পিঠার ঘ্রাণ।
নতুন উদ্যমে বেরোয় আমের মুকুল
মৌমাছি সঙ্গমে আন্দোলিত বকুল
পাতা-ফুলে অর্ধমৃত বিষ পিঁপীড়া
তবু মায়া বয়ে চলে আকন্দ ফুলেরা
প্রকাশ্য কালনাগিনী কালো ধুতুরা
মনোহর তবু দেখো গাছেগাছে এরা!

গাবগাছে ঝুলে থাকে মৌমাছি চাক
পানা জলে খেলা করে পাতিহাঁস ঝাঁক।
ডালে বসে 'কা' ডাকে কালো পাতিকাক,
বিপন্ন বৃষ ছাড়ে গগনবিদারী ডাক!

তাল গাছে খেলা করে বাবুইয়ের দল
টিয়া পাখি ঠোঁটে কাটে কামরাঙা ফল
টিয়াদের ঠোঁটে আসে নতুন সকাল
খালেবিলে নৃত্যে মাছেদের দল।
ঘুঘু ডাকে দ্বিপ্রহর হিজল গাছে
নীরস শিমুল তুলা বাতাসে ভাসে।

আজানে মুখরিত উষসী বেলা
নতজানু গাছেরা বাজায় বেহালা
রাতের বৃহৎ চাঁদ স্মরি মধুমালা
নির্মেঘ গগনে তারার খেলা।
এখানে যা দ্যাখো মধু, তুমি আমার গ্রাম
গ্রাম আমার নিজ মায়ের আরেকটি নাম।

4/16/19
পরিমার্জনঃ  ৮/৬/২১

কুর্সড বা গালাগালি (শেষপর্ব)


কুর্সড~ সমূহ
১নং
কি সুন্দর পৃথিবীতে আমাদের মাঝেমাঝেই বাঁচতে ইচ্ছা করে না মালিক! হয় মানুষরে জড়বস্তু করো অথবা দুঃখরে তুলে নিয়ে যাও।

২নং
আল্লাহ্ চায় আমি বাঁচব না, আবার আল্লাহ্’ই আইন করে দিছে আত্মহত্যা মহাপাপ! কী বিশাল পরীক্ষার মধ্যে আমরা যাপন করি!

৩নং
ও পৃথিবী আমার বিশালত্ব ধারণ করার ক্ষমতা তোমার নাই।

৪নং
একদিন আমার ও সময় আসবে
আমিও অনেকটা বড় হব!
তোমার কল্পনার অনেকটা বাইরে!
তোমার অহংকারের চে আমার একটা কথার ওজন হবে
সাতমন বেশি ভারী তুমি সহ্য করতে পারবে না!
প্রিয়তমা তুমি আমার কথার ওজনে মাটিতে মিশে যাবে।
আমিও তোমার ফোন দেখে রিসিভারে ৩ বারে হাত নেবো না।

৫নং
আমার মনে পরলে হাসি পায় যে, আমি মইরা যাওয়ার কিছুকাল পর আমারে যে ভালোবাসে সেই মা ও আর কাঁদবে না! অথচ কবরে আমি তাঁরে একনজর দেখার জন্য কত হাপিত্তেস করমু!

৬নং
প্রত্যেকটা ভালোবাসায় স্বার্থ নিহিত! সেটা মায়ের ভালোবাসা হলেও।

৭নং
বিলিয়ন বৎসর আগের মৃত আত্মারা সেই জীবিত হয়েছে কবে
নীল আকাশে তাদের অস্তিত্ব দেখা যায়

৮নং
ও ভার্চুয়াল রিয়েলিটি! আও তোমারে ধইররা কতকুন হোগামারি!

৯ নং
Everyday I kill my sperm!
My future childrens Curesed me constantly.

১০ নং
কী আশ্চর্য! আমার অধিকার, আমার ক্ষিধা, আমার তৃষ্ণা আমারেই লাশ বানায়!
ঝুলিয়ে রাখে বেওয়ারিশ লাশ করে রাস্তায় কিংবা ড্রেনে
ও ক্ষিধা তুমি নিজেও গুম হয়ে যাও!

১১ নং
আমাগো এইটারেও নাকি একটা লাইফ বলে?
আমাগো লাইফটা আমরা দুচি
হা হা হা!

১২ নং
সাইডে যা মাদারচোদ!
-বাণীতে রিক্সাঅলা

১৩ নং
প্রতিক্ষারত আমি একদিন কেঁদেছিলাম বিষন্ন সন্ধ্যায়। নাহ আমার আর ভালো লাগে না পৃথিবী! একটা বয়োস আসার পর আমার রুহ এর বৈচিত্র্যতা এসেছে। আমার কেন যেন মনে হয় পৃথিবীতে আসা আমার বৃথাই ছিলো!

১৪ নং
প্রিয় এত্তবড় একটা পৃথিবীই তোমার সহ্য হয়, অথচ আমাকে তোমার অসহ্য হয়!

১৫ নং
আমাদের শরীর ঢাকা থাকে বিশাল একটা নগ্ন চাদরে।

১৬ নং
রাতে ঘুমাতে যাওয়ার সাথে সাথে আমাদের একটা দিন মাটি হয়ে যায়, ঘুমাতে যাওয়ার সাথে সাথে আমরা একটা স্বপ্নকে মাটি করে ফেলি!

১৭ নং
ইহুদীপুত্র মার্ক জুকারবার্গের ফেসবুকে আইসা শুনলাম থার্টিফাস্ট নাইট নাকি ইহুদী-খ্রীস্টানগো কালচার! মাবুদ উডাই নেও

১৮ নং
আমাদের চেয়ে আমাদের বাবা মা গরীব।

১৯ নং
তোমার চাহিদায় আমি থাকি;
অথচ আমার চাহিদায় চারদিকে ফাঁকা ঠেকি,
প্রিয়! তুমি এমনকি তোমার বাগানের ফুলেরাও এমন স্বার্থপর!

২০ নং
আমার কাছে তোমার কী শুধু দেহের চাহিদা’ই? ভালোবাসা আর হলো না! প্রিয় সঙ্গমই ভালোবাসা নয়।

২১ নং
আমাদের আত্মা সেই কবে মরে গেছে! দেহ নামক খোসাটাতে ভর করে চলি; চলার এখনো কত পথ বাকি!

২২ নং
কী আশ্চর্য আমরা যাদের জন্য কাঁদি তাঁরা আমাদের দুর্বল ভাবে!

২৩ নং
অনির্দিষ্ট কালের জন্য একটা পৃথিবী আমাদের ধর্ষন করে যাচ্ছে।

২৪ নং
কেন যেন আমাদের আর ভালো থাকা হয়না!
কী এক আশ্চর্য!

২৫ নং
মিথ্যা মানুষকে মুক্তি দেয় যদি না নসত্য প্রকাশ হয়।
যে মিথ্যা প্রকাশ হয়না সে মিথ্যার ভিত মজবুত!

২৬ নং~
আত্মার সমান মানুষ নিকৃষ্ট বা অপবিত্র নয়।
বরংচ আত্মার চে মানুষটি পবিত্র।

শ্যুট দিজ ফাকার্স
যারে তুমি শত্রু ভাবো
যে তোমারে শত্রু ভাবে
যে তোমারে গোয়া মারে
যে তোমারে দাম দেয়না
যে তোমার বন্ধুত্বের মর্যাদারে গার্লফ্রেন্ড এর পায়ে ফ্যালে
যে তোমারে যন্ত্র ভাবে
যে তোমারে খাইয়া ছাড়ে
যে তোমারে গালি দ্যায়
যে তোমার মানসিক পেইনের অন্যতম কারণ
যে তোমার মা কে গালি দ্যায়
যে তোমার বাবার প্রফেশন নিয়া কথা বলে
যে বন্ধু আবাল ভাবে।

কুর্সড বা গালাগালি (পর্ব - ১১)


আমরা কেঁদেছিলাম~
আমরা কেঁদেছিলাম ;
রোজ সকালে যখন সূর্য ওঠে
শিশির ডোবে ঘাসের ফাঁকে
মধুর জন্ম হয় বিশাল মৌচাকে
স্মৃতিরা রোজ জড়ো হতে থাকে।
আমরা কেঁদেছিলাম।
কোরানের পাতায় পাতায় সুর করে
দীর্ঘ আলিফের টানে,
পৃথিবী যখন জন্মেছিলো
আচমকা এক বিস্ফোরণে।
আমরা কেঁদেছিলাম।
দীর্ঘায়ু সত্ত্বায় ভর করে করে আমরা কেঁদেছিলাম;
অনন্তকাল আমরা কেঁদেছিলাম
সুন্দর মৃত্তিকার সমস্ত গাছের শিকড়ের শৃঙ্খলা ভেঙে যেতে দেখে
আমরা কেঁদেছিলাম।
আমাদের আত্মা কান্নায় জর্জরিত হয়।
সর্বদা!


গান~
এখ খন্ড মেঘ দিচ্ছে ইশারা
ডাকছে কাছে কালো মেঘ
ভাবছো কী যে একলা একা
চাঁদ ধরতে মেঘের দেশে
যেতে হবে জোড়সে ছুটে
চাঁদ কিন্তু বড্ড লাজুক
দিনে ওঠে না….।
ও সাদা মেঘ কাশফুল হও
কাশফুল নও
ঘাসফুল হও
যদি চাও
মৌমাছি হও
দিনদুপুরে
রোজ মধু খাও
উড়ে যাও উড়ে যাও
বনে বনে।
ঘাসফড়িঙের ডানার মতো
উড়ে বেড়াও দূর বহুদূর
যত বাঁধা স্বচ্ছ কাঁচে
আলতো করে বৃষ্টি লাগে
বৃষ্টি হলে উঠোন জুড়ে
উঠোন জুড়ে বেড়ায় ঘুরে
সাদা রঙের রাজ হাসেরা……।
দূর আকাশের গাঙ চিলেরা
ভাবছে যেন কী!
সুযোগ বুঝে ছো মেরে সে
দূর মগডালে খাচ্ছে বসে
খাচ্ছে বসে কলজে ছিড়ে
মায়ার জালে আটকে নারে
গাঙচিলেরা বড্ড সীমার
নিম্নগামী পথ দেখেও
মুখ উঁচিয়ে
দূরা আকাশে
পারি দিয়ে যায়….
কী আর করা চলো দুজন
দুদিক ছুটে যাই
একটি বিকেল
রোজ মলিন হয়
কান্নাগুলো লুকিয়ে রেখে
হাসছে সবাই গোমড়া মুখে
দিচ্ছি আম লাজুক হাসি
আসো দুজন যাই হারিয়ে
কালো রঙের মেঘের দেশে।

২নং
এক আঙ্গুল দাও ডুবিয়ে
চায়ের কাপে
নোনতা স্বাদে
মুখ থিতু হলে
তবে চুমুক দাও।
প্যাকেটের সিগারেট
একটা দিয়াশলাই
একটা অ্যাস্ট্রে
আর কিছু গোল করা ধোঁয়া
সহানুভূতির ধোঁয়া উড়ছে।
এককাপ চা। রংভরা রংচঙে রঙধনু
নীলাকাশ
আরেকটা হাহাকার ভরা চিঠি
জমা পরা সব স্মৃতি
কিছু স্মৃতি উল্টালে পাল্টালে
উন্মুক্ত
বুকে ভিষন চোট লাগে!
ও আকাশ খুলে যা
যেথা আছে বিধাতা
তাঁর কাছে পৌঁছে দে
ফরিয়াদ
আমি মুনাফেক!
ও বিধাতা দাও খুলে দাও
জংধরা
প্রেয়সির
অনুভূতি।
আর আমাকে যদি চাও
খোলা ক্যানভাসে
পাগলের মতো ছেড়ে দিতে
যদি সুখ পাও
তবে তাই দাও
আমি হাটবো
সব ভুলে
তবু আমি চাই
যেন তুমি
ফিরে আসো স্বরূপে
তাতে যদি শর্ত দাও
সব মেনে নিয়ে
জানালার পাশে আর দাঁড়াবো না!
দেখা হবে হা হা হা
বিশ বছর পর যদি আমাদের দেখা হয়ে যায়,
তুমি আচরণ করবে এমন যেন আমরা
কোনদিন পরিচিত ছিলাম না!
কী আশ্চর্য তাই না?
বার বার তাকাবে ফাঁকে
তুমি আমাকে দেখেও না দেখার ভান করবে,
অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যাবে।
আমি তোমার দিকে তাকিয়ে মনে মনে বলবো,
এই মাতারী কে বেশ চেনাজানা লাগে কেন?


লায়ার
মিথ্যুক! তুমি বলেছিলে, মেঘ শৈলচূড়া থেকে উৎপন্ন হতে হতে আমরা মিলিত হবো ; প্রেম হবে আমাদের।
মেঘের নভোমণ্ডলে পরাগায়ণ হলো, মেঘ গর্ভধারণ করলো শেষে গর্ভপাত হলো, জন্ম দিলো বৃষ্টির; বৃষ্টিরা দীর্ঘকাল ফোঁটাফোঁটা জল সংঘটিত করলো, উৎপন্ন হলো মহাসাগরের! মহাসাগর তাঁর জলকে জমাতে জমাতে উৎপন্ন করলো বরফের। তাঁরা (বরফেরা) আবার ফিরে গেলো শৈলচূড়ায় পূণরায় উৎপন্ন হলো মেঘ। এত এত দীর্ঘকাল কেটে যাওয়ার পর ও আমি তোমার ঘ্রাণ অব্দি পাইনি!
অথচ তুমি আমাকে মিলিত হওয়ার আশ্বাস দিয়েছিলে!
কাঞ্চনগোলক দেখতে দেখতে আমি সময় পার করি, হালিকের সাথে মনের কথা কইতে কইতে মহুয়ার ডালে বসে যাই, ডালে বসে মেঘের ছেদিত যোনী দূর্বীণ বানিয়ে আমি মিল্কিওয়ের সকল তারাদের দিকে নজর রাখি। কই তুমি!
ভুল অযথা করা হোলো, মেঘও আমার দিকে তাকিয়ে থাকে। ছিদ্রে বজ্রপাতের সৃষ্টি করে। হুঙ্কার দিয়ে ছেদিত যোনীর দিকে তাকাতে নিষেধ করে। আর বৃষ্টিরা অযথা টিপটিপ পরতেই থাকে। সময় থামাতে গিয়ে আমি বিফল হয়ে ঘড়ির কাঁটাকে ঘুরিয়ে দিই। অপেক্ষা আর অপেক্ষা। অপেক্ষমাণ আমি।
অপেক্ষা আমাকে চণ্ডীদাসের বাপ-ঠাকুরদা করে ছাড়লো!
মিথ্যুক! এত যুগ কেটে গ্যালো তুমি তোমার কথা রাখলে না!
হুহা
পৃথিবী একটা গতিহীন পদার্থ হইলে বৃষ্টিরা জমে বরফ হইতো
আর প্রেমিক প্রেমিকারা ভিজতে গিয়া বারবার নাজেহাল হইতেন।
বড়বড় বরফের চাই তাদের বিশাল রক্তপাত ঘটাইতো।
তারপর ওরা চাইতো বৃষ্টিতে ভিজতে।
চুৎমারানিদের ভেজার কত শখ দ্যাখো!


শিশির
ও শিশির জানালার কাঁচ ভিজাও
কী স্থীর জানালার কাঁচ বাতাসে নড়ে না
অথচ ভিজে যায় স্বচ্ছ শিশিরে!
ও শিশির ক্যামন আছো? ভালো তো?
আসো আজলা ভরে পান করি,
স্বচ্ছতা এখন দূর্লভ বড়!
শিশির রাতে ছুঁয়ে যায় পৃথক্কর ঘাস
নির্মল মহীরূহ জানে,
অনুত্তেজিত পাতায় পাতায়
এক আচমকা কোমল সোহাগ মুহূর্তেই এসে যাবে!
মাছেরা শিশির উপভোগ করতে
উঠে আসে জলের অগ্রে
ফোঁটায় ফোঁটায় শিশির পান করা শেষে
পূণঃ চলে যায় জলের তলায়।
আশ্চর্য ভাবে মাছ শিশির উপভোগ করতে ভালোবাসে খুব!
আমি মাছ হয়ে যাব
মুঠো মুঠো পান করতে শিশির
শীতের পাখিরা জেনে গ্যালো আমার গোপন আকাঙ্খা
কলকাকলিতে জানিয়ে দ্যায় বর্ণচোরা
আমি শিশিরের স্বার্থে মাছ হয়ে বেঁচে
থেকে মুঠো শিশির পান করতে চাই!


সুবোধ
সুবোধ তুই যেইখান যাইতাছিস যাইতে থাক
তোর বাপ করেছে জমিদারি
কেড়েছে প্রজার লাঙল
নিলামে ক্রয় করে অল্পে
প্রজারে করেছে জমিহীণ
খাস জমি হারিয়ে প্রজা হয়েছিলো বেসামাল!
সুবোধ তুই যদি পালিয়ে না যাস তবে,
তোরে শক্ত কইরা ধরা হবে
ঘাড় ধইরা বর্ডার পার করায়ে তোরে
সমান্তরাল মাঠে ছেড়ে দেয়া হবে!
সুবোধ! তুই পালায়ে যাইতে থাক
এ জমিন তোর না!
যদিও ভাবিস এ জমিন তোর
তাহলে পূর্ব পুরুষরে মনে করতে থাক।
থাকনের ক্ষমতা বা রাইটস তোর নাই,
এ জমিনের শিরায় শিরায় তোর
বাপ ঠাকুরদার অত্যাচারের গন্ধ পাই!


ভ্রান্তি
পৃথিবীকে মনে করেছিলাম; কোন এক মেঘমালা
যেখানে একমাত্র প্রাণী হিসাবে
আমরা দুটো প্রাণ একসাথে বোসে থাকি
রোজ বিকালে হেলে পরা সূর্যের দিকে তাকিয়ে থেকে।
রোদ তলিয়ে যাওয়ার শেষ মুহুর্তে-
জমা কথা হৃদয়ে চেপে বাড়ির দিকে আগাতে থাকি,
দুজন বিচ্ছিন্ন হই।
যেমন সেপারা থেইকা বিচ্ছিন্ন করা হয়
তেমনি কালো হরফের মতো!


তুলনা
আসমান মেঘের সমান নয়
যদিও বা তারে মনে হয়
মেঘের জিগারি দোস্ত
সর্বদা আসমান সাদা-কালো মেঘে আবর্তিত রয়
আসমান কিন্তু মেঘের সমান নয়!
মানুষ তাঁর আত্মার সমান নয়
যদিও মানুষরে তাঁর আত্মার সমান ভাবা হয়
তথাপি মানুষ তাঁর আত্মার সমান নিকৃষ্ট নয়!


বাঁশি
জলের তলায় কে বাঁশি বাজায়?
কোন রাখালের এত ভয়াবহ সুর?
এ বাঁশির সুরে আমি কিঞ্চিৎ শিহরিত
এত বাজে বাঁশি
বাজায়টা কে?
শালার অশ্লীল বাঁশি!

মজ্জাগত অভিশাপ
মজ্জাগত অভিশাপ
দূর্বল গ্রন্থিতে চাষ করি
ফোঁটা ফোঁটা জল
চোখের কাজল
ধুয়ে মুছে যায়
প্রেয়সির প্রয়োজনে
চাষ করি ভরা যৌবনের।
যদি কাজল ধুয়ে
কিঞ্চিত ভাটা পরে সৌন্দর্যের
তবে বহাল থাকুক তা
প্রেয়সীই নেই তবে কী’
যৌবন ধুয়ে পানি খাবো?


চলে যাও চঞ্চলা
১.
চলে যাও চঞ্চলা
নিমগ্ন বিথীকা ধরে
করবনা কোনদিন ক্ষমা
যে ব্যথা দিয়েছ হ্রস্ব হৃদয়ে
তা মেনে নেয়া যায়না!
২.
চলে যাও চঞ্চলা
কভূ ফিরে চেওনা;
ঈশ্বর জানে সব
ফিরে যাওয়ার মাঝে
কত অভিসম্পাৎ
ভর্ৎস্যনা-কত বাসনা
বিদ্যমান, দীর্ঘ পথ
যাওয়ার পরে
টেনে দিও শেষ যবনিকা।
৩.
প্রহরী পাখিদের বুঝতে বাকি নেই
জেনে গ্যাছে অর্ণব অথৈ
প্রেমের এই তো সমাপ্তি হোলো
সন্ধ্যের শেষে হার্মিং বার্ড
গুঞ্জন ছেড়ে নীড়ে ফিরে এলো,
খাওয়া হলোনা আর মধু
রয়ে গেলো শেষ অবধি
অসমাপ্ত ক্ষিধে আর তৃষ্ণা।
৪.
খাড়া পাহাড়ে
পেট্রোল ফুড়ালে
পাহাড়ের শেষ মোড়ে
গাড়ি থেমে গেলো।
পাহাড়ে মৃত্যুই শেষ নিশানা
এ গাড়ি আর কখনো ফিরে যাবে না!

সাপ
সাপ মাথা উঁচু করে চলে
ফনা তুলে মাতবরি করে
গর্বে বারবার ছোবলের ভয় দেখায়
গ্রন্থিতে রয়েছে ভেনম এই উত্তাপে
জোড়ে জোড়ে শ্বাস নেয়
যেমন হাপানি রোগী হাপানির শেষে
শ্বাস করে কূল পায় না।
দাড়া ভেঙে দিলে সব শেষ তার।
কিং কোবরা কিংবা
ভেনমাস গোখড়া
ফসফস শব্দে
আগাম ক্ষমতার প্রকাশ করে
অথচ আমি দেখেছি
একটি লাঠির আঘাতেই শিরদাড়া
ভেঙে গেলে, ক্ষমতার নিপাত ঘটে তার!
কী আশ্চর্য! অতবড় ভেনমাস স্নেক
একটা শক্ত লাঠির কাছে কত অসহায় হায়!


বাংগালী
আমার চামচিকা চোদা অতি বাঙালীয়ানাটা
তোমারে গালির বরাতে দিলাম ওগো পাকিস্তানি ;
গালি দাও আর বলো “শালা কাঙালী বাঙালী পেটে ভাত নাই!
ফাঁসির দড়ি নিয়া মিছিল চোদায়!”
ইউ নো হোয়্যাট! বাঙালীর মাথায়
টুপি পরানোর পরে বাঙালী হয়া যায় পাক!
না ভেবে সাতপাঁচ – শাহবাগিস্তানে মিছিল ছোটে,
ফোয়ার ছোটে গালির পেইড তরুণ বলদদের মুখে,
এক তরুণ বাঙালী হিসাবে আমি কচুগাছে ফাঁস দিয়ে মরে যেতে চাই!
যে দেশে চেতনা মানে জাতীয়তাবাদ
যে দেশে চেতনা মানে ব-বাদ
সে দেশের অভ্যন্তরে খানার বড্ড অভাব!
কী এক বাল পেয়েছে মুখে সারাক্ষণ ;
ব-ব জিন্দাবাদ ব-ব জিন্দাবাদ!
বানিয়ে খোদা তাকে, রোজ পূজো হয়ে থাকে
দেব-কন্যা হিসাবে রয়েছে তার ছেড়ি,
দেবতার পূজোতে সারাবেলা কাটে
একচ্ছত্র অধিপত্য তাঁর ডেডিরর পূজা রক্ষা করেছে বটে!
এক রাজাকার বিয়াই, লবন আর কম্বল চোর নিয়া তাঁর প্রতিটা মুহুর্ত কাটে!
দেবতার প্রশংসা করে যদি কেউ, দেবকন্যার কোমল হৃদয়ে এসে লাগে।
আহা দেবকন্যা আফসোস হয়;
ক্ষমতা ছুটে যদি যায়,
যদি গদি ভাঙ্গে কোনদিন দক্ষিণা হাওয়ায়
আর এতদিনের লুটে খাওয়া সম্পদের যদি হিসাব চায়,
তবে তুমি বলো পালাবা কোথায়?
রক্ষা করবে কী তখন তোমার দেবতা বাবায়?


মিল্ফ
কচি বয়সে আমরা পেকে পাকা পেঁপেঁ হয়ে গেছি!
“মোরা পাকা পেঁপেঁ খাই” এক নিঃশ্বাসে সতেরবার আওড়িয়ে হিরো হয়েছি,
পারলে সতেরবার আওড়াও “কাচা গাব, পাকা গাব”
এই চ্যালেঞ্জটুকু গ্রহণের বয়সে ;
আপনাকে ছুঁয়ে দেবার চ্যালেঞ্জ সত্যিই ভয়ঙ্কর স্বপ্ন আমাদের!
আপনার রোমাঁচিত মুখ, ফোলানো ঝোলানো উরোজ
হস্তের জেনা
রাত্রিরের উইট-ড্রিম
কোমল ভ্যাজিনা
কত পাপ একাধিক-কাল
খোয়াব দেখাটা ভুল হয়েছে কিনা জানি না !
আপনার প্রতিটা অর্গানের প্রতি যে দৃষ্টি রয়েছে
অকালে পেঁকে যাওয়া ইঁচড়ে পাকাদের;
আপনার প্রতিটা অর্গান আমাদের চেনা।
একাধিক কাল স্বপ্ন দেখার অভিজ্ঞতা!
প্লিজ ওভাবে দৃষ্টি দিবেন না, খোলা মাঠে হাটবেন না!
দেহই সম্পদ, একমাত্র সবারই!
আমাদের যে ঘরপোড়া দৃষ্টি,
সে দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করবেন? কিন্তু কিভাবে?
চোখ বুজলেই আমাদের চোখে ভাসে আপনার অর্গাজম,
ধাতুর ক্ষয় মানসিকতার নিপাত
ক্ষসে পরা স্পার্ম, দূর্বলতার বিকাশ।
এক খাটে শুয়ে, একই ঝর্নায় শাওয়ারে
এক টাওয়ালে পেঁচিয়ে থাকার স্পৃহা!
তুলতুলে উরোজ, নরোম অধোদেশ ছোঁয়া।
স্পৃহা সর্বদা মাটি হয়ে থাকে আর
খুঁজে নিতে চায় আপনার নিতম্বের নিচে পরা অন্তর্বাস।
বুকে লেপটানো কাঁচুলি বা ব্রা।
খুঁজে পেলে হয়ে যায় বেদিশা
ফড়ফড় করে ফড়িং হয়ে উড়ে যায় স্বমেহন সাগরে!
ছাদ থেকে চুরি হয়ে যাওয়া অন্তর্বাসটা খুঁজে দেখুন,
পাবেন বাসার পাশের ইঁচড়েপাকাদের বিছানার নিচে।
শরীর
আমাদের শরীর ঢাকা থাকে বিশাল একটা নগ্ন চাদরে।

সাইকো ফ্যাক্ট
এমন কিছু মনখারাপের কারণ আছে যা আমরা খুঁজে পাই কিন্তু ইন এ শর্ট পিরিয়ডে জাজমেন্ট এর ওয়ে পাই না! দুঃখজনক ভাবে সেগুলো খুব ডীপলি আমাদের পীড়া দেয়। এত ডীপলি পীড়া দেয় যে আমাদের তছনছ করে ফেলে!
“না পারি কইতে না পারি সইতে” এরকম দোটানায় পরে আমরা একটা কঠোর পদক্ষেপ নিয়ে ফেলি। আমাদের পদক্ষেপ আমাদের ভোগায়। অথচ স্যলুশন সার্চ করার আগেই আমরা মন কে মেরে ফেলি আর আমাদের সাইকি বা আত্মা ব্যথাতুর হয়! আমরা নিজেদের মানুষিক রোগী ভাবি! অথচ আমরা ভাবি না, যাদের জন্য আমাদের বিষাদ ক্রিয়েট হয়, তাঁরা নিজেরা একেকজন মনের রোগী কি না!

কুর্সড বা গালাগালি (পর্ব - ১০)


মায়া
কি অবিচ্ছেদ্য একটি মায়ার চাদর পেতে
রেখে দিয়েছো না পারি ছিড়তে তারে
না পারি পোড়াতে, কোন চিঠি
সব! সবই আমার স্মৃতি
অাপদমস্তক আমি একজন গাধা!
কল্পনা করি তুমি এই আছো অথচ চারদিকে তাকানোর
পরে দেখি না তোমারে! তুমি কই?
অতীতেরে কল্পনা করতে করতে অ্যাস্ট্রে ভরে ফেলি ছাইয়ে
একদা তুমি পাশে ছিলা
আমরা গল্প করতে করতে দুটোপাখি
একত্র হয়ে ছিলাম
আমাদের চুমু ক্ষণস্থায়ী হয়েছিলো
লাল ফিতা বেঁধে দিয়ে বলেছিলে হাতে,
যদি ভুলে যাও তবে মাথা চিবিয়ে খাও
রোজ কেয়ামততক দাবী, যদি ভুলে যাও!
আল্লা ছিলো সাক্ষী, সাথে আল্লার আরশ,
ফারিশতাগণ সাক্ষী ছিলো
তোমারে দেয়া প্রতিজ্ঞা আমি রেখেছিলাম,
অথচ পরিণামে তুমি প্রতিজ্ঞা ভেঙে
চলে যে গেলে সেই কবে আর ফিরে এলে না!
কী আফসোস! কী হাপিত্তেস আমার!
তুমি সেই চলে গেলে
অস্তিত্ব দেখিনি কোথাও
না পিথিবীর চাঁদে
না কোন মেঘে
না দেখি অস্তিত্ব তোমার আরশে মোআল্লাতে!


কুর্সড~ ২
আমি মৃত্যুকে ক্ষাণকিরপোলা বইলা গালি দিলাম।
“মৃত্যু একটি ক্ষাণকির পোলা!”


কুর্সড~ ৩
আমি তো ঠায়
দাঁড়িয়েই, ছিলাম
পাখি।
জানালা খুলে,
তুমি উড়ে গেলে না,
স্ব ইচ্ছায় থাকলা
আবার ঝগড়া চুদাইতাছিলা!
আমাকে কোন শাউয়াটা ভাবো?
চুৎমারাণি।
চলে গ্যালা না কেন?
থাকলা কেন?
কইলজা চাবাবা বইলা?
নাকি,
তোমার ছোটডানা
ছেটে দিয়েছিলো
নাকি কেউ?


কুর্সড~ ৪
কী দীর্ঘ রাতেরে
আমি গালি দিই
এতবড় রাত
অথচ পাশে গল্প করার
মতো কাউরেই
দ্যাখিনা আমি!
অগোছালো এই জীবনে
যদি পাই কারো পূর্ভাবাস
তবে তোমার স্বপ্নরে ত্যাগ করে
আমি সুখী হব।


কুর্সড~ ৫
কাল অথবা তার পরেরদিন
তার পরেরদিন না হলে তার পরেরদিন
আমার ও সুযোগ হবে মেইন রোডে দাঁড়ায়ে না পারি, জুতা খুলে দৈাড় দিয়ে তোমাকে থাপড়ায়ে বলতে থাকবো,
আমার সব পূর্ণতা ফিরিয়ে দে মাগী!


আমি ও সোলেমান
পাখিরা আমার কথা বোঝে
উদ্ভিদ কিংবা গুল্ম যাই বলো
সকলে আমার কথা বোঝে একমাত্র তুমি ছাড়া!
ভোরের শিশির এবং পাখিরা আমার কথা শোনে
একমাত্র তুমিই শোনো না!
আমি পাখিরে শিশিরে গোসল করতে বলি
জানালা খুলে দেখি প্রাতের শিশিরে পাখিরা মেঘ হয়ে গোসল করে।
মেঘের কাছে বৃষ্টির আহ্বান করি,
ডানাঅলা মেঘ পাখি হয়ে উড়ে আসে আমার টিনের চালায়,
এরপর;
মেঘ তাঁর উদর খুলে দিয়ে বৃষ্টিরে ঝড়ায়।

কাশফুল
অমায়িক সাদা কাশফুল দুলতে জানে না
অথচ দ্যাখো তার কত ফুটানি!
ম্যাঘের সাথে সাদৃশ্য হয়ে নিজেরে ভাবে
য্যানো হয়ে গ্যাছে ম্যাঘের মিতা!
কবি ভাবে উড়তে উড়তে নিজেরে,
হয়ে পুস্তকের কবিতা।
হা হা
কী নিদারুন নগ্ন বাতাসে,
কাশফুলের ডানা দুটো গজিয়ে যায়
উড়ে চলে যায় উত্তর হিমালয়,
হয়ে যায় শুভ্র বরফ –
বকুল গাছের মাথায় তাঁরে দেখা যায়,
যেন ডানাঅলা শাদা মেঘ;
উড়ে চলে এসে পাখনা মেলে বসে
পরে বকুলের ডালে!
দিগন্ত জোড়া মাঠ কে ছুটি জানিয়ে,
বাতাসে উড়ে চলে যায় দূর দেশে!
আর সুযোগে ঘাসফুল,
কাশফুল হতে চায়!


বিশালত্ব
ও পৃথিবী আমার বিশালত্ব ধারণ করার ক্ষমতা তোমার নাই!
আমি যে তোমার মাঝে নিজের আঙুল রাখবো,
আমার আঙুলের শ্রী তোমার নাই।
ও পৃথিবী নিজেরে গুটায়ে নাও;
ভিন্নভাবে আমারে জায়গা করে দাও
অথবা প্রসস্ত হও আরো,
তোমার মাঝে বইসা একটু ধীরে চা খামু ।


আত্মীয়
আমার বড়ত্ব ধারণ করার
অথারিটি আমার রিলেটিভদের নেই!
কারণ আমি তাদের
চেয়ে অনেক অনেক বড়!


বাঁধা
ভাবি তোমাকে নিয়ে
আকাশে উড়াল দেবো,
কিন্তু তাকিয়ে দেখি আকাশে
আমাদের বাঁধা স্বরূপ
একখন্ড কালো মেঘ!



কুর্সড বা গালাগালি (পর্ব - ৯)


কুর্সড~ ১
একদিন তুমি মরে গেলে,
আমি হাসতে থাকবো
এক কাক ভোরে
চুপিসারে
চলে যাব দরগায়
পাতিল ভর্তি করে
শিন্নি দেবো।
আমার বিদ্রোহী আত্মা
দয়ামায়াহীন, পাখি।
আর তুমি ভেবোনা
এই; আমি তোমার
মৃত্যুর পর কাঁদবো!
তুমি মরে গেলে
আলহামদুলিল্লাহ্!
মৃত্যুই হোক তোমার।
ভেবোনা তোমার
মৃত্যু নিয়ে
কিঞ্চিৎ ভাববো!
আমি বেঈমান চিনি
বেঈমান আর
ভালো লাগে না!
মরে যাও-
পঁচে যাও
গলে যাও
সর্বোপরি মাটিতে
মিশে হিউমাস হও।
আমি তাকিয়েও দেখব না,
কসম! কসম!


রিভেঞ্জ~ ৩
একদিন আমার ও সময় আসবে
আমিও অনেকটা বড় হব!
তোমার কল্পনার অনেকটা বাইরে!
তোমার অহংকারের চে আমার
একটা কথার ওজন হবে সাতমন বেশি ভারী
তুমি সহ্য করতে পারবে না!
প্রিয়তমা তুমি আমার কথার ওজনে মাটিতে মিশে যাবে।
আমিও তোমার ফোন দেখে রিসিভারে ৩ বারে হাত নেবো না।
তোমার বার্তা খুলেও দেখবো না।
তোমাকে পাশে বসতে দেবো না
জড়িয়ে ধরে ভালোবাসতে দেবো না!
তুমি কাঁদবে আর আমি তাকিয়ে দেখবো
আমার দামী টিস্যুতে তোমারে হাত ছোঁয়াতে দেবো না।
ছোট থাকে গাছ দেখোইতো
ডালপালা গজায়, মস্তবড় শীর সুউচ্চে তুলে
মেঘরে চ্যালেঞ্জ করে বসে
উপরের মেঘ ঈর্ষান্বিত হয়,
যুদ্ধের দামামা বাজায়
বজ্রপাত নিক্ষেপিত হয় মেঘের
পাচিল থেকে গাছের মস্তকে!
বজ্রের আঘাতে গাছ মরে যায়
শিকড়ে গজায় তাঁর সুউচ্চে মাথা
তোলার স্বপ্ন।
শিকড় থেকে গাছের ভবিষ্যৎ সুউচ্চে মাথা তোলে,
পূণরায় চ্যালেঞ্জ করে মেঘ মালারে।
একদিন আমার ও সময় আসবে
আমিও বড় হব!
তোমার বাড়ির ছোট রাস্তায়
আমারে দেখবা স্বর্নে মোড়া গাড়ি
নিয়ে প্যাঁপোঁ হর্ণ বাজাচ্ছি
কানে তালা লেগে যাবে তোমার পরিবারের।
আর তোমার বাবার কালো কুচকুচে দুটো হাত
আমি স্বর্ন দিয়ে মুড়িয়ে দেবো
একটা বান্ডিলের সব টাকা তোমার বাবার মুখে
ছুড়ে দিয়ে বলবো
“নে ফকিরনির বাচ্চা এইবার
এইসব দিয়া মুড়ি ভেজে খা যাহ!”

কুর্সড বা গালাগালি (পর্ব - ৮)


ইতর
আমি এক বালছাল উড়ে বেড়াই বৃন্দাবন
ছিড়ি সাধুর বৌয়ের ব্লাউজ,
টানি বিশ্ব সুন্দরীর পেটিকোটের সুতা।
আমি সেই ইতর, যার মস্তিষ্ক সর্বদা যৌনতা নিয়ে ভাবে!
চোদে নারীবাদীর অধিকার
যৌনী ভেদ করে ঢুকিয়ে দেয় সংযম ব্রত!

মেমবার্ড
ভান করে আছো মেমবার্ড?
এখনো তো হওয়ার ছিলো ভান করা আলাপ।
ভালোবাসার চাইতে নাকি যৌনতা বড় হলো আজ!
আমি চাইনি কখনো এমন বিষন্নতা ভর করুক আমাদের।
হৃদয়কে জাপটে ধরে যদি বলো কথা, আর কথামালা ইন্দ্রীয়ভাবে শুনে যদি যায় হিমালয়
হিমালয়ের তবে ভাগ্য ভালো।


আমাকে দ্যাখো
আমাকে তাকিয়ে দ্যাখো
ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকাও
এতদিনে যে অপূর্ণতা ভর করেছিলো আমাকে
তোমার চোখের দিকে তাকিয়ে তা পূর্ণতা পাক।
কাঁচ ভাঙ্গা শিশেরের স্পর্শে যদি ভোর হয়ে যায়
তবে ঠোঁটে ছুঁইয়ে যাবো বিন্দু শিশির, কাক ভোরে।
তাকাতে বলো তোমার চোখরে।
আমাকে যদি ভাবো অনাহূত কেউ, তবে দুঃখটা সেখানেই।
শিশির আর ভেজাবেনা জানালার কাঁচ
কিংবা মাথা তোলা ঘাস, কাক ডেকে আর ভোর হবে না।
অন্ধকার তাবৎ পৃথিবীতে, হাত ধরে চলার মতো
তুমি কাউকে আর খুঁজে পাবে না।
গ্যালাক্সির ফাঁদে পরে যদি যাও
কেউ হাত ধরে তুলবে না।
আমাকে অনাহূত খাতরা ভেবো না,
তাকাতে বলো তোমার তীক্ষ্ণ দৃষ্টিরে।

কুর্সড বা গালাগালি (পর্ব -৭)



না
ধরো আমাদের পথ খোলা ছিলো
কোন ক্রমে আমরা দৌড়ে পালালাম।
কই যাবো?
লাফ দিয়া বৃন্দাবন
হিমালয়
আফ্রিকার বন
কিম্বা অ্যামাজন?
না!
ইয়াদ নাই।
আমার হাতের বদলে দুটো শক্ত ডানা নাই, উড়ে যাওয়ার স্বপ্ন বৃথা।
তবুও মনে কর একভাবে গেলাম।
যদি অ্যামাজনে যাই তবে খাবো কী?
আমি কী বিয়ার গ্রেইল নাকি যে, দলা পাকানো কেঁচো খাবো?
না!
ইয়াদ নাই।
সম্ভব না।
জানো তো, মিলনের চে খাওন বড়?
আবেগের চে জীবন বড়!
তোমারে নিয়া আমি আবেগে পলায়া যাবো
গিয়া বড়জোর কী করবো?
আমরা মিলনে লিপ্ত হবো হরহামেশাই।
পথ ভরা মৃত্যুর থাবা,
অথচ ভালোবাসতে হলে বাঁচাটা প্রয়োজন।
পথে ক্ষুধা-তৃষ্ণা পেলে আমি তোমার গোশত চাবায়ে খেতে পারবোনা!
আমরা বাচ্চাকালে প্রশ্ন করতাম “ক্ষিধা বড় না চোদা বড়?”
অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা মেনে নিতাম “খাওয়া!”
পাখি! ক্ষিধা পেটে চোদার আর আগ্রহ থাকে না হাহা!


শে
আমার সামনে একটা দীর্ঘতম মাঠ ছিলো।
দীঘল দীঘি ছিলো।
আর ছিলো একটা সফেদ গম্বুজ।
গম্ভুজটি অবিকল যেন কুমারী নারীর স্তন যুগলের মতো
খাড়া ছিলো কারো হাতের স্পর্শে।
গম্বুজের চূড়ায় একটা শালিক বসা ছিলো।
উড়তে উড়তে শে ছিলো ক্লান্ত পথিকের ন্যায় দিশেহারা!
আমি জিজ্ঞেস করলাম ও শালিক তোমার সে কই?
ভাগ্যক্রমে শে ছিলো একটি বোবা শালিক।
যথাক্রমে শে ছিলো অন্য বোবাদের মতো রূপসী শালিক।
শে কোন কথা না বলেই সংকীর্ণ ডানা ঝাপটায়ে,
দীর্ঘ পথ উড়াল দিলো চিলের সাদৃশ্য।
হ্যালুসিনেশন!
দীর্ঘপথ উড়াল না দিয়ে শে সামনের দীঘির ফটিকজলে
তাঁর পাখনা খুলে নাইতে নামলো।
তার পরনের শেষ অঙ্গরুহ খোলাতক আমি তাকিয়ে ছিলাম।
শেষতক উলঙ্গ শালিক জল ঠেলে ঠেলে সেড়ে নিয়ে দীর্ঘ মাঠের
ও প্রান্তের গাছে উড়ে গেলো পবিত্র গোসল।
আমি দীর্ঘ মাঠের দিকে দৃষ্টিনিক্ষেপ করে তাকিয়ে ছিলাম
যতক্ষণ দেখা গ্যালো অঙ্গরুহ অনাবৃত উলঙ্গ রূপসী শালিক।

শ্যামলীর চটিগপ্প
যদি মিথ্যেয় ভর করা “শ্যামলি”র গল্পে
তোমাদের ভালোবাসায় ফাটল ধরতে থাকে
আর নীল আন্তরীক্ষ কালো মেঘে ছেয়ে যায়,
তবে তোমাদের সে ভালোবাসায় ঘাটতি ছিলো।
যেমন মেঘযুক্ত আকাশের বরাবর ফাঁক দিয়ে
বৃষ্টির খেলা খেলা ভাব হয়, কিন্তু বৃষ্টির দেখা নেই!
জানি একদিন তোমাদের প্রেম ভেঙে যাবে,
আর মন ভাঙবে একই সাথে
বৃষ্টিতে দুজন আর ভিজবে না
কত আকাঙ্খা জমা পরে রবে
অথচ তোমরা দুটি পাখি আর এক হবে না!
হা হুতাশ করে মরে যাওয়া মাছরাঙা পাখিটি
পায়না জলের নাগাল
জলেই খাদ্য তার কোটরে বাসনা!
শেষ অবধি কোন ফাঁদ পেতে সে জলের নাগালে যেতে চায়।

মাতাল~২
যদি উড়ে এসে জুড়ে বোসে যাই
লাফ দিয়ে ঘাড়ে উঠে যাই
আর পানকরি পেয়ালা ভরা মদ
তবে দয়াকরে দিও মেঘফুল, মেঘের মুকুল ঝরে পরে দীর্ঘ সাধনার পর!
মানুষের নুনুভূতি
হেটোনা খোলা রাস্তায় একা
কার কুনজর কোন ভুলে
তোমার শরীরে
ভর করে শেষ অবধি
দুর্ভাগ্যের অঙ্ক কষে যাবে হাহ!
তাকিওনা পেছনে, পেছনে তাকালে
আমার বড় শঙ্কা হয় জানো তো?
দ্যাখো কালো কাক হা করে তাকিয়ে রয়েছে
কখন কুলক্ষণা ডাক দিবে কে জানে!
ভীত অনুভূতি আমাকে সর্বদা শিহরিত করে,
ইন্দ্রীয় অনুভূতিতে আমি বুঝে গ্যাছি-
একা হাটা তোমার সমূহ বিপদ!
এই রোডে কোন প্রক্কালে যদি ম্যাঘ দেখে
থাকো তবে এড়িয়ে যেয়ো কালো ম্যাঘ।


সোফিয়া
সোফিয়া!
জানি তুমি একটা রোবট
আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সিতে ভর করে তুমি হেগে দিয়ে গ্যালে পলকের মাথায়।
সোফিয়া!
জানি তুমি একটা ধাতব বক্স
অথচ তোমার স্তন যুগল বাঙালীদের যৌন শিহরণ জাগায়,
তুমি কোন যৌবনে ভর করে কে জানে
মুতে দিয়ে গ্যালে আচোদা বাঙালী বাবুদের মুখে!


বেদুইন
আমার সামনে একটি প্রশস্ত পথ আমি নির্ভয়ে ছুটে চলি,
গ্রীবাদেশ হতে উন্মুক্ত কন্ঠস্বর আমার ফোয়ারা ছোটায়;
হায় বেদুইন ছুটে চলো!
যদি আকাশের কোন এক কোণে দ্যাখো
উঠেছে সন্ধ্যে তারা তাহলে প্লিজ
ভগবান ভেবে এগিয়ে না গিয়ে
উপরের দিক তাকিয়ে থাকো!


চার্লস বুকোস্কি কে একটি কবিতা
রাত যখন তিনটে তিন
আমি শেষ সিগারেটটা টেনে
এসে ভর করে নিজের মেমব্রেনে
ভাবি এই রাত আজ তোমাকে উৎসর্গ করবো ফাকার!
তুমি খুশি হলে আমাকে ধার দাও একটি পঙক্তি
আমি তাহলে জগৎ এর সর্বশ্রেষ্ঠ কবিতাটা লিখে ফেলি।
আমার প্রতিটা অর্গান যখন বাধ্যগত হয়,
আর চিরায়িত জিনার গল্প বলে
আমি তোমাকে ভাবি।
আমি তোমার কাছ থেকে যা পেয়েছি,
তলাতক হাত দিয়ে দেখি- ভেজা
একটা আন্ডারওয়্যারে সব মোড়া।
হু, সর্বদা তাকিয়ে দেখতে থাকো,
আমার পরহিত জাঙিয়া বা আন্ডারওয়্যার
যা তেলচিটচিটে, শরীরের নরোম অবক্ষয়।
বিরল প্রাণী আমি, জগতের সবচে দূর্লভ প্রাণী!
তুমি আমাকে অনুসরণ করো, আর
সাহায্য করো একটি মাত্র পঙক্তি,
তোমার পঙক্তি ভান্ডার থেকে।
চার্লস!
প্রেমিকাকে নিয়ে ভাববার শেষ মুহুর্তে
আমি আমি সিগারেট ফুকতে থাকি,
আমার একটি সিগারেট যেন একটি অ-সুখের দলা;
প্রেমিকার চাহিদা শুধু সুখ!
চার্লস আমাকে ধার দাও একটি পঙক্তি
আমি প্রেমিকাকে মস্তিষ্কে গুলিয়ে ফেলতে চাই
সর্বশেষ টানা সিগারেট এর ধোঁয়ায়!

কুর্সড বা গালাগালি (পর্ব - ৬)


বিণয় বা ভদ্রতা
আমারে খাইছে মেঘ
বিণয় নামের ভূতে
তাই সাদা সাদা কাশফুলেরা
কালো মেঘরে চুদে।
বিণয় আমায় আমি বিণয়রে
বাসর ঘরে ডাকি
একসঙ্গে আমরা দুইজন
অশ্লীলতায় মাতি।
গোস্বামী গোস্বামীর বিণয়
দিল বরাবর কোপ
রাধিকারে ভালো লাগলে
লাগে ভালো তাঁর ঠোঁট।
তামাক পাতা গ্লাস ভরা শারাফ
তামাম অন্তরের খোড়াক
রামের সীতা সীতার রাম
রাবনের লোভ গৎ বাঁধা যৌবনে
রামের সীতা রাবনের চোখ
তাকায় সীতার যৌবন পানে।
সাদা বোরাক তুলার মতো সাদা,
তুলার মতো বোরাক
পিঠে চইড়া উইড়া যাবো
রাধার বৃণ্দাবন।
চোখের পাতায় একেকটা প্রশ্ন
রামের ভ্রাতা লক্ষণ
যুবক ভ্রাতার সুন্দরী পত্নি
লক্ষণের কী ভালো লাগে না সীতার যৌবন?


দুঃখ
বিরহ যার রয়েছে পরন্ত বিকালে
রোমান্থিত স্মৃতিরা যাকে
প্রতিনিয়ত ধর্ষন করে যায়,
অতি আগ্রহে আর হারানোর বিরহে
ধীমান কচ্ছপ হয়ে খোঁজে সমুদ্দুর শ্যাওলা।
যে নিজেরে খুঁজে পায় না প্রণয়ীর আঁধারে
তারে তুমি কিভাবে বলবা যে, “দুঃখ পেয়ো না?”
হভাই!


জাবর টোয়াকিং
বালকেরা দলবেঁধে দৌড়াতে লাগলো উঁচা পাহাড়ে
কাউয়া দুইটা উড়তেছিলো পাহাড়ের সীমানায়
বালকের দলদের ছিলো কাউয়ার ডাকে ভয়!
কাউয়া ডাকা সমূহ বিপদ কাউয়া ডাকলে
ভাগ্যের ফেরে গোয়া মারা যায়!
তাইলে কী আর পাহাড়ে উঠমুনা?
বালকদ্বয় খালি ভাবে।
তাঁরা ভয় তাড়াইতে জোড়সে জিপার টেনে
হিসহিস শব্দে মুইতা দিলো কাকের দিকে তাকায়।
এমন মুতের বেগ যে পাহাড়চূড়া ও ডোবে,
মুতের বেগে জোড়া কাউয়া পাহাড় থিকা দূরে
জোড়সে বেগে উইড়া গ্যালো কা কা কা রবে!
বাঁইচা গ্যালো জোড়া কাউয়া উইড়া আচমকা,
বালকের দল এমনই পটু-মুইতা সড়ায় শঙ্কা।
জোড়া কাউয়া আপত্তি জানায়,
অন্যায় করছো অন্যায় করছো ওহে বালকদ্বয়
আমরা অহন বিচার দিমু রাজার দরগায়!
মাফি মাঙলো বালক সকল
কার বালে কে শোনে?
উইড়া গেলো বাল-উল্টা কাউয়া প্রসাদপানে নালিশ জানাইতে।
জোড়া কাউয়া উইড়া গিয়া নালিশ ঠুকলো রাজার দরবারে,
রাজাসাব ওহে শোনেন একখান বাত
বিচার চাইতে আজকা আসছি আপনার বরাত!
কইলো রাজা, বলো কী হে কাক?
অভিযোগ বইলা ফ্যালো কিসের কিবা হারিআপ।
কইলো কাউয়াদ্বয়,
মহারাজ মহাশয়!
কিছু বালক মুইতা দিছে আপনার সীমানায়
মুতছে আমাগো গায়
কইছে তাঁরা মুতের এত পাওয়ার
যেন বিশাল জলোপ্রপাত!
আপনে নাকি কইলে কিছু
মুইতা ভাসাইবে আপনের রাজপ্রসাদ!
ফুলেফেপে রাজামশায় বালকদ্বয়দের ডাকে
নিষ্পাপ বালকদ্বয় গোমড়া মুখে আসে!
বালকদ্বয়দের দেইখা রাজা হইলেন তেলে বেগুন
গৌমত্তা সাব ধুতি জাগায় দেখতে পাইলো
রাজার হোগায় রাগের আগুন!
কইলেন রাজায়, ওহে বালকদ্বয়!
কাউয়া যদি ডাকেই, ধাজ লাগে ক্যান তোমাগো শাউয়ায়?
কাচুমাচু মুখ বালকদের রাজায় পাইয়া সুযোগ,
সব বালকের গর্দান নিতে হুকুম ফরমায়!
বিপদে তাগোর মুতার অভ্যাস রাজায় তা না জানে!
বালকদ্বয় জিপার খুললো চাইয়া আসমান পানে।
উপায়হীণ বালকেরা।
মুইতা দিলো তাঁরা,
সামনে ছিলো যারা,
ভাইসা গ্যালো সব শালারা;
পেছনেও ছিলো যারা!
ভাইসা গ্যালো উজির-নাজির
ভাইসা গ্যালো সেনাপতি
যতো ছিলো পেয়াদা,
ডুইবা মরলো রাজকবি,
মুত স্রোতে ঢোলপেট হইলো
রাজার পোষা বুদ্ধিজীবি!
মুতে ভাসলো মন্ত্রীর চেয়ার।
মুতের সমুদ্রে ডুইবা মরলো স্বয়ং মহারাজ,
তিনশো কিলো দূরে ভাইসা গ্যালো রাজার রাজপ্রসাদ।
বিপদ বুইঝা দুইটা কালো কাউয়া উইড়া গিয়া
কই গ্যালো যে কে তাঁগোর আর পায়?
কাউয়া গিয়া উইড়া বইলো ডেউয়া গাছের শাখায়।
মরলো রাজা, গ্যালো রাজ্য মুতের সাগরে
সমস্যার মূল উড়াল জানা কাউয়া দুইটা ফাঁকে বাঁইচা গ্যালোরে!


ঘুঘু
আমাকে একটা ঘুঘু ভাবো
পশমের নিচে উদগ্র মাংসালো কলবের
উড়ে উড়ে চলে যাই দূরে
নিজের আয়ত্ব ছেড়ে দূর পাহাড়ে।



মাতাল
মিডনাইট একটা মদের বোতল হাতে
একেকটা সিগারেট যেন বন্দুকের গোলার মতো
আমি এক মধ্যরাতের বন্দুকবাজ। ধুমা উড়ানিই আমার কম্ম!
জানালাগুলো খুলে দিলাম
অথবা হাতে থাকা মদের বোতল ফিকা কাঁচ ভেঙে ফেললাম।
স্বাদ নিলাম উন্মুক্ত শিশিরের ; ছাদ দিয়া লাফায়ে বইসা
খাড়া হয়া যাই উন্মুক্ত শিশিরের উদম দেহে।
অনুভূতিতে জানালা ভাইঙা সবুজ ঘাসের
মাঠে কল্পনার অর্ধচন্দ্র হিসাবে
অন্ধকারে খেলা করে শাউয়ার বিরক্তিকর জোনাকি।
যেন সতেরজন তাগোর পুটকি মারছিলো
এবা কইরা জোনাকির হোগা টিপটিপ কইরা জ্বলে।
তারা টিপটিপ কইরা জ্বলতেছিলো মাঠে আমি
বিরক্তি নিয়া তাকায়া থাকি আর মনে মনে বলি,
পাইলে হাত দিয়া টিইপা মারুম শাউয়ার জোনাকি।
হঠাৎ দমকা বাতাস বইসা যাইতে থাকলে আমি
পোতায়া গেলাম দুই নাম্বার প্লাস্টিকের মতো।
যেন জোর করে কেড়ে নেয়া বাতাসের চাদর পাতা মাঠ
ঝড় হয়েছিলো গত পরশু
পীযূষ পান করে আসা বেহেশতি নমুনা।


কুকিল
কুকিল একটা উটকো পাখি, কুচকুচে কালো তারোপর কুকিল বড্ড কুটিল!
সে কাকের বাসায় ডিম পারে আর কাকের বাসায় তাঁর বংশ বিস্তার হয়।
অামরা কনভার্টেড কুকিলকে মানবরূপে আলআকসার সামনে অস্ত্র ধরতে দেখি
যারা নিজেদের বড় করে গড়ে তোলে কাকের বাসায় আর
বড় হবার পর দয়াময় কাকের সে কলজে ছিড়ে খায়।
কান্না করেছি আমিও
প্রতিক্ষারত আমি একদিন কেঁদেছিলাম বিষন্ন সন্ধ্যায়
নাহ আমার আর ভালো লাগে না পৃথিবী!
একটা বয়োস আসার পর আমার রুহ এর বৈচিত্র্যতা এসেছে
আমার কেন যেন মনে হয় পৃথিবীতে আসা আমার বৃথাই ছিলো!